• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ধানের শীষের পক্ষে কাজ করাই হলো শহীদের জন্য কাল ! স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ধরা খেলেন রাকিব মাল মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে ফাঁসানোর চেষ্টা বল্লেন গোলাম কিবরিয়া মিয়াজি মুন্সীগঞ্জে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সালাউদ্দিন পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জবাসীকে ইসমাইল বেপারী মিদুলের শুভেচ্ছা বার্তা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোলাম কিবরিয়া মিয়াজী।

‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ- নারায়ণগঞ্জের পাগলা এলাকায় ওমর ফারুক নামের এক ব্যক্তি নিজেকে কোস্ট গার্ড পাগলা স্টেশনের ড্রাইভার পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ীরা জানান, অভিযুক্ত ওমর ফারুক বিভিন্ন সময় মাছবাহী গাড়ি থামিয়ে নিজেকে কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয় দেন। এরপর তিনি গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে চাঁদা দাবি করেন। তিনি হুমকি দিয়ে বলেন, “চাঁদা দিলে গাড়ি পার করে দেওয়া হবে, আর না দিলে গাড়ি আটক করে কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হবে।”

‎অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এভাবে ভয়ভীতি দেখিয়ে তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করে আসছেন। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎পাগলা কোস্ট গার্ড স্টেশনের ইনচার্জ এর সঙ্গে কথা বলে জানা গেছে, ওমর ফারুকের কোস্ট গার্ডের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, তিনি যে পরিচয় দিচ্ছেন তা ভূয়া।‎ বিষয়টি তদন্ত করে তাকে আইনের আওতায় আনবেন বলে জানা গেছে।

স্থানীয় ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, প্রশাসনের উচিত দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি বন্ধ হয়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কেউ এ ধরনের ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা