• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ‎ভুয়া কোস্ট গার্ড ড্রাইভারের পরিচয়ে চাঁদাবাজি, অভিযুক্ত ওমর ফারুক ধানের শীষের পক্ষে কাজ করাই হলো শহীদের জন্য কাল ! স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ধরা খেলেন রাকিব মাল মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে ফাঁসানোর চেষ্টা বল্লেন গোলাম কিবরিয়া মিয়াজি মুন্সীগঞ্জে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী সালাউদ্দিন পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জবাসীকে ইসমাইল বেপারী মিদুলের শুভেচ্ছা বার্তা। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গোলাম কিবরিয়া মিয়াজী।

স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে ধরা খেলেন রাকিব মাল

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ-

স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পড়েছেন রাকিব মাল নামে এক যুবক। তিনি টঙ্গীবাড়ী উপজেলা কে-শিমুলিয়া ইউনিয়ন এর শামসুল মালের ছেলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব মাল দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সম্প্রতি এমন একটি ঘটনার সময় সাংবাদিকদের হাতে ধরা পড়লে বিষয়টি অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়া হয়।

কিন্তু কথায় রয়েছে, পাপ বাপকেও ছাড়ে না, সত্য কখনো আড়াল হয়ে থাকে না। আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে অনুসন্ধানে বেড়িয়ে আসে তার অনৈতিক কর্মকান্ড।

‎এ দিকে তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, ফলের ব্যবসার আড়ালে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিজের সহযোগীদের মাধ্যমে এলাকায় মাদক সরবরাহ করে আসছেন বলে অভিযোগ জানান এলাকাবাসী৷

‎স্থানীয়রা আরো জানান, নিজস্ব বাড়িঘর থাকা সত্ত্বেও মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুরেও ফ্লাট বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি। ধরাছোঁয়ার বাইরে থেকেই চালাচ্ছেন অনৈতিক কর্মকান্ড।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা